সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের শেষ ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের দক্ষিণ পাশে তার সমাধিস্থল নির্ধারণ করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে গিয়ে দেখা যায়, কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্দেশে পৌর কর্তৃপক্ষ কবর তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল জানান, দুপুর দুইটার মধ্যে কবর তৈরির কাজ শেষ হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বাদ আসর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠানের জনজেলা জুড়ে মাইকিং করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন জানান, সরকারের বিশেষ নির্দেশে ও জেলা প্রশাসনের উদ্যোগে কবিকে সমাহিত করার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। কবির মরদেহ বহনকারী হেলিকপ্টারটি কুড়িগ্রামে পৌঁছানোর আগেই সব প্রস্তুতি শেষ হবে।
ইত্তেফাক/এএসএস
