ইন্দোনেশিয়ার মাউন্ট বারুজারিতে অগ্ন্যুৎপাত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৩
 
ইন্দোনেশিয়ার মাউন্ট বারুজারিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর ফলে বুধবার প্রায় চারশ পর্যটককে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
 
লম্বুক দ্বীপের মাউন্ট বারুজারিতে মঙ্গলবার বিকাল থেকে ছাই ও ধোঁয়ার উদগীরণ শুরু হয়। ফলে এর আশেপাশে থাকা প্রায় চারশ পর্যটককে উদ্ধারকারী দল সরিয়ে নিতে বাধ্য হয়। 
 
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র হেমি পারামুরাহারজু জানান, ধোঁয়া ও ছাই উদগীরণের কারণে বুধবার বিমান চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। বালি দ্বীপের আশেপাশে কিছু ফ্লাইট বাতিল করা হলেও লম্বুক আন্তজার্তিক বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রয়েছে। খবর: এএফপি।
 
ইত্তেফাক/এএসএস