ও নৃ-গোষ্ঠীর বিক্ষোভ
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
রবিবার সকালে ফুলবাড়িতে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিলসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন দলিত-হরিজন ও নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ।
পৌর শহরের সুজাপুরে হরিজন দলিত-হরিজন পল্লী থেকে দলিত-হরিজন ও নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে স্থানীয় নিমতলা মোড়ে দলিত নেত্রী তারামনি বাঁশফোঁড়ের সভাপতিত্বে এবং নৃ-গোষ্ঠীর পাউলুস মুর্মূর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (বিজিকে) উপজেলা ব্যবস্থাপক মো. সাদিয়ার রহমান, উপজেলা দলিত-আদিবাসী প্লাটফর্মের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।
