ভারতের উত্তরপ্রদেশে আবারও গণধর্ষণের শিকার হলেন এক কিশোরী। বাড়ির লোকজনকে বন্দী করে মূল্যবান জিনিসপত্র চুরির পর ওই কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার ওই কিশোরীর বাড়িতে প্রায় ১২ জন দুর্বৃত্ত হানা দেয়। এর মধ্যে কিশোরীর উপর নির্যাতন চালায় ৫ দুর্বৃত্ত।
কিশোরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। ইতোমধ্যেই মেডিকেল পরীক্ষাও করা হয়েছে ওই কিশোরীর।
পুলিশের রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। নির্যাতিতা কিশোরী তার বয়ানে পুলিশকে জানিয়েছে, ৫ জন দুর্বৃত্ত তাকে ধর্ষণ করে। বাবা-মা যাতে তাদের বাধা দিতে না পরে সেজন্য তাদের অন্য একটি ঘরে আটকে রেখে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ধর্ষণ এবং চুরির মামলা করেছে। যদিও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ইত্তেফাক/এএম
