রাজধানীতে ৬ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৪
 
রাজধানীতে পৃথক অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে এপিবিএন-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
 
এপিবিএন-৫ এর এএসপি সাইদুর রহমান জানান, মোহাম্মদপুর আসাদগেটে ‘মেডিসিন প­াস’ প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করায় ব্যবস্থাপক মাইন উদ্দিনকে ২০ হাজার টাকা, ‘লিড ফার্মা’ একই অপরাধে ব্যবস্থাপক মোজাফফর হাসানকে ২০ হাজার টাকা, ‘ভাগ্যকুল সুইটস্ এন্ড বেকারী’ অপরিচ্ছন্ন পরিবেশ ও  মেয়াদ উর্ত্তীণ বিক্রয় করায় ব্যবস্থাপক জগদিশ চন্দ্র ষোঘকে ৫ হাজার টাকা, ‘মুসলিম সুইটমিট’ নোংরা পরিবেশ ও মিষ্টিতে মশা-মাছি থাকায় মারুফ হাসানকে ১০ হাজার টাকা, ‘মুসলিম বেকারী’ খাবার প্যাকেটে লেভেল ব্যবহার না করায় আব্দুল করিমকে ১০ হাজার টাকা এবং তেজগাঁও মনিপুরী পাড়ার ‘অয়স্টোর রেষ্টুরেন্ট’ ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে খাদ্য বিক্রয় করায় আতিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিদা আক্তার ও মো. আব্দুল জব্বার মন্ডল।
 
ইত্তেফাক/এএম।