ভ্লাদিভস্কে ভারত-রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪২
ভারত-রাশিয়া যৌথ সামরিক মহড়া “ইন্দ্র-২০১৬” শুরু হয়েছে রাশিয়ার উসিরিস্ক জেলার ভ্লাদিভস্কে। পাহাড় ও জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযানে সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এবারের মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে।
 
এ উদ্দেশ্যে সামরিক বাহিনীর সদস্যদের আরও দক্ষ করে তুলতে ১১ দিনের একটি প্রশিক্ষণও অনুষ্ঠিত হবে। প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও রাশিয়ার সামরিক বাহিনী কুজকাওয়াজে অংশ নেয়। ভারতীয় বাহিনীর কমাণ্ডার ব্রিগেডিয়ার সুক্রিত চাডাহ বলেন, সন্ত্রাস দমনে ভারত ও রাশিয়া পরস্পরের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছে।
 
উভয় দেশের মোট ৫০০ সেনাসদস্য এ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহে ভারতীয় বাহিনী মহড়া শেষ করে তাদের দেশে ফিরবে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/এএন