এক বছরে ট্রাম্পের আয় কমেছে ৮০০ মিলিয়ন ডলার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৪
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, আমার সৌন্দর্যের একটি অংশই হচ্ছে যে আমি ধনী। কিন্তু ফোবর্স ম্যাগাজিন বলছে, এক আগে তিনি যে পরিমাণ ধনী ছিলেন এখন তার চেয়ে কম আছেন। 
 
ফোবর্স ম্যাগাজিন বলছে, ২০১৫ সাল থেকে ট্রাম্পের সম্পদের পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার কমেছে।  তার বর্তমান সম্পদের পরিমাণ ৩.৭ বিলিয়ন ডলার। নিউ ইয়র্কের আবাসন ব্যবসায় দাম কমায় ট্রাম্পের সম্পদের পরিমাণ করেছে বলে জানিয়েছে ম্যাগাজিনটি। 
 
সোমবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে ট্রাম্প বলেছিলেন, আমার সাধারণ আয় রয়েছে। অর্থ সম্বন্ধে ভাল ধারণা আছে এমন কোনো ব্যক্তি এবার নির্বাচনে লড়ছে। 
 
তিন দশকেরও বেশি সময় ধরে ট্রাম্পের সম্পদের পরিমাণ হিসাব করছে ফোবর্স। তার ২৮টি ভবনের মধ্যে ১৮টির দাম কমেছে বলে জানিয়েছে ম্যাগাজিনটি। খবর: বিবিসি। 
 
ইত্তেফাক/এএসএস