সংসদ নির্বাচন উপলক্ষে ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগ ও জেপির যৌথ সভা

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:৪১

গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে ভাণ্ডারিয়ায় অনুষ্ঠিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপির সভায় বক্তারা বলেন, পিরোজপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে বিপুল ভোটে বিজয়ী করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জেপিসহ ১৪ দলের মনোনীত প্রার্থীদের স্ব স্ব দলীয় প্রতীকে ভোট দেওয়ার অর্থ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়া। আগামী নির্বাচনে ১৪ দলের প্রার্থীদের ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার জন্য জনগণ যাতে একতাবদ্ধ হয় সে লক্ষ্যে কাজ করার জন্য এ সভায় বক্তারা আহ্বান জানান। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলায়’ বুধবার রাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপির যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। উপজেলা জাতীয় পার্টি-জেপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেপির যুগ্ম আহবায়ক  ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ভিটাবাড়িয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান এনামুল কবির পান্না, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক, জেপি নেতা ইউসুফ আলী আকন, জেপির যুগ্ম আহবায়ক ও ভিটাবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. মশিউর মৃধা, যুগ্ম আহবায়ক ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন শাহ বাবুল, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম স্বপন সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ম আহবায়ক মো. লিটন পেশকার, উপজেলা যুব সংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম কাইউম জোমাদ্দার প্রমুখ।

জেপি’র মতবিনিময় সভা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলায়’ গতকাল বৃহস্পতিবার সকালে এক সভা অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টি-জেপি’র নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। উপজেলা জাতীয় পার্টি-জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম  আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক, জেপি নেতা সাইদুর রহমান সাবির, আব্দুল মান্নান, ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল, শাহ আলম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা জেপির যুগ্ম আহবায়ক ও নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, জেপি নেতা ইউসুফ আলী আকন, জেপি’র যুগ্ম আহবায়ক ভিটাবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, জেপি নেতা মো. মোস্তফা সিকদার, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন দুলাল সরদার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, ছাত্র সামাজের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব সালাউদ্দিন রাহাত জোমাদ্দারসহ জেপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

কাউখালীতে আওয়ামী লীগ ও জেপি’র যৌথ সভা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুরের কাউখালী উপজেলায় আওয়ামী লীগ ও জেপি’র যৌথ সভায় জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, জেপি নেতা ও সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের মহিলা সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতি, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চান, জেপি নেতা বজলুর রহমান খান নান্নু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান হালিম, যুগ্ম আহ্বায়ক ডা. ইউনুস খান, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের আহ্বায়ক মো. কাইয়ুম সেখ, সদস্য সচিব শামিম হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, জেপির মহিলা পার্টির ভান্ডারিয়া উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আকতার, জেপি নেতা মো. ইউসুফ আলী আকন, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, কাউখালী উপজেলা জেপি মহিলা পার্টির নেত্রী শাহিদা জেসমিন এবং আফরোজা সানু প্রমুখ।