নিকারাগুয়ায় ভূমিকম্প, নিহত ১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৯
 
নিকারাগুয়ায় ভূমিকম্পে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবারের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। এতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
নিকারাগুয়ার আল হোয়ো ওমোমোতম্ব আগ্নেয়গিরির মাঝামাঝি এলাকায় স্থানীয় সময় সকাল ১০টা ৪৮মিনিটে ভূ-পৃষ্ঠের মাত্র ২.৯ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।
 
দেশটির ফার্স্ট লেডি রোজারিও মুরিলো জানান, হিগিনিয়া মার্গারিতা ক্রজ নামের ঐ নারী ভূমিকম্পের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ক্রজের বয়স হয়েছিল ৭৮ বছর।
 
ভূমিকম্পে আতংকিত হয়ে স্থানীয় লোকজন তাদের বাড়ির বাইরে চলে এসে অবস্থান নেয়। সেখানে আরো ভূমিকম্পের আশংকা রয়েছে। খবর: এএফপি।