চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর আশ্রমে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও দুই সাধুর চুল কর্তন মামলার অন্যতম প্রধান সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। সাধুদের ছিনিয়ে নেয়া মোবাইল, সিমসহ
বুধবার গভীর রাতেতাকে আটক করা হয়। আটক শাহিন (২৮) প্রতাবপুর গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী অফিসার ও দর্শনা আইসি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শাহিনের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেশ কয়েকবছর ধরে জুলমত আলি শাহ্ ও শ্রী হরেনচন্দ্র উপজেলার গোবিন্দপুর একটি সাধুর আশ্রম করে সাধুদের নিয়ে বাৎসরিক সাধুসংঘ করে আসছিলেন। গত ২৯ জুলাই রাতে দুর্বৃত্তরা সাধুর আখড়াবাড়িতে ঢুকে জুলমত শাহ্ ও হরেনচন্দ্রকে গাছের সঙ্গে বেঁধে তাদের চুল কেটে দেয়। এবং আশ্রম ভাঙচুর করে। পরে আশ্রমে থাকা বাদ্যযন্ত্র, লালন ফকিরের বেশ কয়েকটি বই, আসবাব পত্র একটি ঘরে ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। খবরটি দৈনিক ইওেফাকে প্রকাশিত হলে পরদিন পুলিশ সুপার, মো. রশীদুল হাসান, জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগার টগর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আশ্রমের প্রতিষ্ঠতা খাদেম জুলমত শাহ দামুড়হুদা থানায় ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
ইত্তেফাক/এএসএমইউ
