প্রাইম মোভার-ট্রেইলার মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক ব্যর্থ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০
প্রাইম মোভার ও ট্রেইলার ধর্মঘট নিরসনে আজ বৃহস্পতিবার বিকালে আন্দোলনকারীদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক ব্যর্থ হয়েছে। আগামী শনিবার থেকে ট্রাক-কাভার্ড-ভ্যান মালিক-শ্রমিক-কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একসঙ্গে আন্দোলনের কথা জানিয়েছে তারা।
 
আজ জেলা চট্টগ্রামের জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রাইম মোভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকে ৩৮ টন পর্যন্ত পণ্য বিনা জরিমানায় পরিবহনের ঘোষণা দেয়া হলেও আন্দোলনকারীরা তা মেনে নেয় নি। তাদের দাবি স্কেলে পরিমাপ না করে সব ধরনের পণ্যের চলাচলের সুযোগ দেয়ার দাবি জানায়। 
 
উল্লেখ্য, ইতোপূর্বে সড়ক পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয় সর্বোচ্চ ৩৩ টন পর্যন্ত বিনা জরিমানায় পণ্য পরিবহন করতে পারবে বলে জানায়। এই সিদ্ধান্ত ঘোষণা করলে তারা গত চারদিন ধরে ধর্মঘট অব্যাহত রাখে। 
 
 
ইত্তেফাক/এমআই