আবুধাবিতে স্কুল বাস দুর্ঘটনায় আহত ৪৭

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:১০
আবুধাবিতে স্কুল বাস দুর্ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগেই স্কুলছাত্র। দেশটির পুলিশ জানায়,  বৃহস্পতিবার সকালে দুটি স্কুলবাস সহ তিনটি বাস দুর্ঘটনায় পড়ে।
 
দুর্ঘটনায় ৪৭ জন আহত হন যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা স্থানীয় মাফরাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
রাজধানী থেকে দূরে খালিজ আল আরাবি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আবুধাবির দুইটি বেসরকারি স্কুলের বাস ছিল। তবে সেই স্কুল থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গালফ নিউজ
 
ইত্তেফাক/এমএইচ