রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৪
রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। 
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে মনিবাজার চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূরুল হোসেন চৌধুরী ও বিশিষ্ট সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ। উপস্থাপনা করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক রোকসানা আকতার লাকী ও গোলাম মর্তুজা হেনা।
 
ইত্তেফাক/ইউবি