যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ট্রেন দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার হোবোকে স্টেশনের অভ্যর্থনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটি ঢুকে পরে। এখনো ধ্বংসাবশের নিচে আটকা পড়ে আছেন অনেকে।
নিউ জার্সির মুখপাত্র জেনিফার নেলসন বলেন, ইতোমধ্যে সেখানে ২০টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। উদ্ধারকর্মীরা কাজ করছেন।
বিবিসিকে দেয়া সাক্ষাতাকারে এক প্রতক্ষ্যদর্শী জানান, ট্রেনটি পুরোপুরি বগিচ্যুত হয়। আমি তখন ট্রেনে ছিলাম না। কিন্তু ঘটনার পরপরিই আমি সেখানে যাই। আমি দেখতে পাই ট্রেনের ছাদে পানি পড়ছে এবং সবাই জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
