চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ নূরুল আমিন (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। নূরুল আমিন টেকনাফের কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
আজ শুক্রবার ভোরে নগরীর এক কিলোমিটার এলাকায় মোহনা কমিউনিটি সেন্টারের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, মোহনা কমিউনিটি সেন্টার এলাকায় নূরুল আমিনের কাছে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/কেকে
