সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জেলা সদরে ১০ জন, কলারোয়ায় সাতজন, তালায় চারজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় দুইজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
