সিরাজগঞ্জে শিশুকে হত্যা করে বাবার আত্মহত্যা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৩
সিরাজগঞ্জে আট বছরের মেয়েকে হত্যার পর বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 
বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে তাদের লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহতরা হলো, ওই মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে সেলিম আহমেদ (৩৫) ও তার শিশু মেয়ে সোহা মনি (৮)।  এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
নিহতের ছোট ভাই মাহমুদুল আলম সম্রাট বলেন, ‘শিশু সোহা মনির ৪০ দিন বয়স থেকেই স্ত্রীআনোয়ারা পারভিন রুমির সঙ্গে বনিবনা না হওয়ায় আট বছর ধরে আলাদা থাকছিলেন সেলিম। কিছুদিন আগে সেলিমকে ডিভোর্স দিয়ে মা রুমি পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। এতে মানসিকভাবে সেলিম চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়। পাশাপাশি রুমির বাবাও মোবাইল ফোনে তাকে নানা কথা শোনাত। বৃহস্পতিবার রাতেও একই ভাবে ফোনে তাকে বিরক্ত করা হয়। এতে হতাশ হয়েই সেলিম এ কাণ্ড ঘটিয়ে আত্মহত্যা করেছেন।
 
সদর থানার উপ পরিদর্শক নুরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ