ফুলবাড়ীয়ায় প্রতিমা ভাঙচুর, মন্দিরে সতর্কতা জারি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫১
 
ফুলবাড়ীয়া উপজেলার ছনাকান্দা গ্রামের উকিল বাড়ীর মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে মন্দিরে মন্দিরে সর্তকতা জারি করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
 
এ ব্যাপারে ছনকান্দা উকিলবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন চন্দ্র তরফদার জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মন্দিরে শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি মন্দিরে তৈরি করা নতুন মূর্তিগুলোর মধ্যে কার্তিক মূর্তি ভাঙ্গা। অন্যান্য মূর্তিগুলো ভাঙার জন্য টানাহেচড়া করা হয়েছে।
 
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, খবর শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরে মন্দিরে সতর্কতা জারি করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।