চট্টগ্রামের পটিয়ায় শুক্রবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের ৬৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সকাল ১০টা পটিয়া সুচক্রদণ্ডী গ্রামের তার কবরে সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ, পটিয়া ক্লাব, বর্ণরেখা খেলাঘর আসর, পটিয়া প্রেসক্লাব, পটিয়া গৌরব সংসদসহ বিভিন্ন সংগঠেনের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।
পরে সাহিত্য বিশারদের বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সামশুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পটিয়া ক্লাবের সহ-সভাপতি জালাল আহম্মদ, সহ সম্পাদক সরোয়ার কামাল রাজিব, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বিল্পব, পাঠাগার সম্পাদক শফিকুল আলম বশর, পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ সিদ্দকী, পটিয়া গৌরব সংসদের সভাপতি ত্র কে ত্রম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী, সাংবাদিক তাপস দে আকাশ, ক্লাব সদস্য নুরুল আফসার, সাইফুল ইসলাম, ফজলুল কাদের জুলু, সুবোধ রায়, মুহাম্মদ কায়ছার, মো. আকাশ প্রমুখ নেতৃবৃন্দ।
সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠিনের আয়োজন করা হয়েছে। বক্তারা এই গুণী জনের জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালনসহ মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের স্মৃতি যাদুঘর ও স্মৃতি কমপ্লেক্স নির্মানের দাবি জানান।
ইত্তেফাক/এএম।
