সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নাগরিক স্মরণসভা শনিবার। বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ স্মরণসভার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
জোট সভাপতি গোলাম কুদ্দুছ জানান, স্মরণসভায় শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। তারা সৈয়দ শামসুল হকের কর্মের নানা মাত্রা নিয়ে আলোচনা করবেন। এছাড়াও তার কবিতা থেকে পাঠ ও তার লেখা গান পরিবেশিত হবে। সে সঙ্গে তার নাটকের পাঠ্যাভিনয়ও পরিবেশিত হবে।
গত ২৭ সেপ্টেম্বর ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক।
