আলেপ্পোর উত্তরাঞ্চলে সরকারি বাহিনী-বিদ্রোহী তীব্র লড়াই

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৪
সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে শুক্রবার তীব্র লড়াইয়ের ঘটনা ঘটেছে। আলেপ্পো শহরের উত্তরাঞ্চল দখলের লক্ষ্যে এ সংঘর্ষ হয়েছে। খবর রয়টার্সের।
 
গত এক সপ্তাহ ধরে পুরো শহর নিয়ন্ত্রণের চেষ্টায় সেনাবাহিনী রাশিয়ার সমর্থন নিয়ে আক্রমণ চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার তারা আলেপ্পোর উত্তরাংশে অগ্রগতি অর্জন করেছে। তারা শহরের উত্তরাংশ থেকে এক কিলোমিটার দূরে হাদারাত শরণার্থী শিবির দখল করেছে।
 
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সকালে ঐ শিবির সংলগ্ন কিনডি হাসপাতালও হস্তগত করেছে সেনাবাহিনী। হাসপাতালটি শহরের কিনারা বরাবর অবস্থিত। তবে হাদারাত শিবির দখলের কথা প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী সূত্র। সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে বলে সূত্র আরো জানিয়েছে। ইত্তেফাক/এমএএস