চীনের দক্ষিণ সাংহাই অঞ্চলে বুধবার শক্তিশালী টাইফুন আঘাত হানার পর ঝেজিয়াং প্রদেশের সুকুন গ্রামে ভূমিধসে কমপক্ষে ১৩ জন মারা গেছেন বলে রিপোর্ট প্রকাশ করছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। এখন পর্যন্ত এই প্রদেশে ২০ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। সুকুন গ্রামে উদ্ধার অভিযান চলছে বলেও জানায় তারা।
এর আগে গত বুধবার ঝেজিয়াং প্রদেশে হওয়া ভূমিধসে ৩ জন মারা যায়। সিনহুয়া এই বিষয় একটি ভিডিও প্রকাশ করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/আরএ
