গবেষণা ও সম্প্রসারণের মধ্যে সমন্বয় করতে হবে : কৃষিমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:২১

 

গবেষণা ও সম্প্রসারণের মধ্যে সমন্বয় আরো জোরালো করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত প্রযুক্তিগুলো দ্রুত মাঠে সম্প্রসারণ করলে আমাদের কৃষকরা বেশি উপকৃত হবে। মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার জমিতে ব্যবহার করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে। না হলে ভালো ফসল উত্পাদন করা সম্ভব নয়। মাটির স্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

গতকাল রাজধানীর খামারবাড়ির আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে ‘গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জেলায় কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অঙ্গ) এর প্রারম্ভিক কর্মশালা ও ‘রিবার ওয়াটার স্যালাইনটি অব বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আব্দুল মান্নান, এমপি ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। আরো বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক বিধান কুমার ভান্ডার। - প্রেস বিজ্ঞপ্তি