রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রশিদ এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন-মো: আলম ওরফে শামীম (৩২), মো: মহিউদ্দিন (২৮), হৃদয় (২২), মো: সবুজ (২৭), মো: মিজানুর রহমান (২৯) ও মো: আশরাফুল ইসলাম (২৭)। এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি উদ্ধার করা হয়।
ওসি মো: আব্দুর রশিদ জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্ব নাখালপাড়া এলাকার ফিনিক্স টাওয়ারের সামনে ডাকাতির চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।-বাসস।
ইত্তেফাক/এএসএস
