সৈয়দ হককে নিয়ে টঙ্গীতে স্মরণসভা

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২১:১৪
গাজীপুরের টঙ্গীতে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে সভার আয়োজন করা হয়েছে।
 
আজ শনিবার বিকেলে নাট্যভূমির আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে নাট্যভূমির প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভন সভাপতিত্ব করেন।
 
অনুষ্ঠানে কবির নাটক ও কবিতা নিয়ে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী শাখার সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধন, আবৃত্তিকার আব্দুল আজিজ টিপু, নাট্যভূমির সাংগঠনিক সচিব রাজিব চন্দ্র শিল প্রমুখ।
 
অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিকার সিফাত আরা ভূঁইয়া বন্যা। বাসস।