দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইহুদি নিধন প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার পর সম্প্রদায়টির লোকজনের কাছে ক্ষমা চেয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন তিনি।
নাৎসিদের নৃশংসতার সঙ্গে ফিলিপাইনের মাদকবিরোধী অভিযানের তুলনা করে বলেছিলেন, 'হিটলার যত সংখ্যক ইহুদিকে হত্যা করেছে আমি ততো সংখ্যক মাদকাসক্তকে হত্যা করব।'
দুতের্তে স্বীকার করেন যে তার শুক্রবারের মন্তব্য বিশ্বব্যাপী ইহুদি সম্প্রদায়ের লোকজনের মনে আঘাত করেছে। তবে হিটলারের প্রসঙ্গ টানার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন যে বিরোধীরা তাকে এই রূপে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৬০ লাখ ইহুদি নিহত হওয়ার বিষয়টিকে তিনি ছোট করার চেষ্টা করেননি বলেও দুতের্তে মন্তব্য করেন।
ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযানকে ইহুদি নিধনের সাথে তুলনা করেছিলেন দুতের্তে। তিনি বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৩০ লাখ ইহুদি নিহত হয়েছিল ও তার দেশে সমসংখ্যক মাদক ব্যবহারকারী ও ব্যবসায়ী রয়েছে। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমএএস
