রংপুরে ইভিএমে ভোট অভিজ্ঞতা না থাকায় অস্বস্তিতে পড়ে ভোটাররা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:৪০

রংপুরে চোখে পড়ার মতো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে দুই উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রংপুর সদর উপজেলায় ইভিএম মেশিনে ভোট নেওয়া হয়েছে। অভিজ্ঞতা না থাকায় ভোট দিতে এসে অনেক ভোটার হিমশিম খেয়েছেন। আগে থেকেই এই পদ্ধতিতে ভোট দেওয়ার উপর প্রশিক্ষণ দেওয়া হলে এই সমস্যা হতো না বলে অভিমত জানিয়েছেন ভোটাররা।

রংপুর সদর উপজেলার ৫ ইউনিয়নের ৪৭ কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হয়। রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিঠাপুকুরে কার্যবিধি ১৪৪ ধারা কিছু এলাকায় জারি ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি নিয়েছিল রংপুরের প্রশাসন।