সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় বজ্রপাত ঘটে। পরক্ষণেই তারা মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
