মনপুরা স্বাস্থ্য বিভাগ ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি শেয়ার প্রকল্পের উদ্যোগে সোমবার জনগণের অংশগ্রহণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলার মেয়র শাহিদুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক বরিশাল ডা. মাহবুবুর রহমান, আইসিডিডিআরবির বৈজ্ঞানিক শেয়ার প্রকল্প পরিচালক ড. ইকবাল আনোয়ার, ঝিনাইদহের সাবেক মেয়র আনিসুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার প্লানিং মনিটরিং এন্ড রির্সাচ ডা. আব্দুল মজিদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আশেক আহম্মদ শহিদ রেজা, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ড. শিবির আহমেদ।
IMG0
সংলাপে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম শাহজাহান, হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্যাহ কাজল ।
বক্তারা বলেন, মনপুরা দ্বীপটি ভোলা জেলা থেকে বিচ্ছিন্ন। এখানকার অধিকাংশ লোক গরীব। অনেকে বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়ার জন্য সদর হাসপাতালে আসেন। কিন্তু স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্সসহ জনবল সংকট প্যাথলজিক্যাল সংক্রান্ত যন্ত্রপাতি না থাকায় চিকিৎসা নিতে পারছেন না রোগীরা।
ইত্তেফাক/ইউবি
