হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২১:২৬
চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 
 
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জের বাখরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- হাজী বাড়ির আনিসুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান ও মেয়ে মরিয়ম আক্তার মুনতাহা। দুজনের বয়স ১৮ মাস। 
 
শিশুদের দাদা হাজী আ. রব বলেন, ‘সকাল সাড়ে ৮টার নাতি-নাতনি উঠানের দিকে খেলতে যায়। এর মধ্যে কোন এক ফাঁকে ঘরের কাছের পুকুরের পাকা ঘাটে দিয়ে পানিতে পড়ে যায়। পরে পুকুরে তাদের ভাসমান লাশ দেখতে পাই।
 
ইত্তেফাক/ইউবি