দ্বিতীয় দিনের মতো স্মার্টকার্ড বিতরণ চলছে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১২:৩৮
 
ঢাকা সিটিতে দ্বিতীয় দিনের মতো স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে এই স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। 
 
মঙ্গলবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দক্ষিণ সিটির ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে কার্ড বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। ১০ অক্টোবর পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে এই তিন ওয়ার্ডের ভোটাররা কার্ড সংগ্রহ করতে পারবেন।
 
এছাড়া, আজ উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডের ভোটারদেরও দেয়া হচ্ছে স্মার্টকার্ড। পর্যায়ক্রমে পুরো রাজধানীর ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।