সঞ্চয়ী হিসাবে ৯৩ লাখ রুপি দেখে অজ্ঞান গৃহবধূ!

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৩:৩৭
অজ্ঞান না হয়ে উপায় কি! ব্যাংকের সঞ্চয়ী হিসাবে যেখানে জমানো ছিলো চার হাজার ২০০ রুপি সেখানে রাতারাতি তা হয়ে গেল ৯৩ লাখ ২৬ হাজার ২০০ রুপি! আর এটা শুনেই তো জ্ঞান হারালেন কলকাতার কোলাঘাটের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ অপর্ণা পাল।
 
শুধু কি জ্ঞান হারানো; এই খবর শুনে আতঙ্ক এতটাই চেপে বসে যে, অসুস্থই হয়ে পড়েন অপর্ণা। শেষমেশ অসুস্থতা কাটাতে ডাকতে হল চিকিৎসককে, দাবি কলকাতার সংবাদ মাধ্যম 'সংবাদ প্রতিদিন'-এর।
 
সূত্রের খবরে প্রকাশ, এই ঘটনা ধামাচাপা দিতে সোমবার তড়িঘড়ি অপর্ণাকে কোলাঘাটের শ্বশুরবাড়ি থেকে কলকাতার সদর দফতরে নিয়ে আসেন স্টেট ব্যাংকের কর্মকর্তারা। তার কাছে ক্ষমা চেয়ে তারা জানান, ভুলবশত ব্যাংক থেকে এত বড় অঙ্কের অর্থ অপর্ণার সঞ্চয়ী হিসাবে চলে গেছে। 
 
এই ভুল শুধরে নিয়ে অপর্ণার হিসাবের বাড়তি টাকা তুলে নিয়েছেন বলেও অপর্ণাকে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
 
ইত্তেফাক/এএম