মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে অবস্থিত রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়কে সরকারিকরণের দাবিতে বিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্রী রাজৈর উপজেলা সদরের প্রধান সড়কে মানববন্ধন করে। এ মানববন্ধনে ছাত্রীদের সাথে সাধারণ জনতাও যোগ দেয়।
পৌরসভার মেয়র শামীম নেওয়াজ মুন্সী বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি নারী শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি সরকারি করা হলে নারী শিক্ষার আরো উন্নয়ন হবে। শিশু ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং বাল্য বিবাহ থেকে মুক্তি পাবে এ শিশু ছাত্রীরা।
উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান ও রাজৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব মিয়া বিদ্যালয়টি সরকারিকরণের দাবি জানান।
