সফল উদ্যোক্তা হিসেবে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব বাংলাদেশ ২০১৬ (টিওওয়াইপি)’ শীর্ষক পুরস্কার পেয়েছেন কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম। দেশের ব্যবসায়িক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জন্য তিনি এ স্বীকৃতি পান।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ গত ১ অক্টোবর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে তাকে এ পুরষ্কার প্রদান করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কনফিডেন্স গ্রুপের ইমরান করিমের হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি শাখাওয়াৎ হোসেন মামুন।
ইত্তেফাক/এসএসএ
