খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পানি ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাইয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঢাকাইয়া কলোনির বাসিন্দা আবুল হাশেমের মেয়ে আকলিম সুলতানা (৮) ও মো. ইউনুছের মেয়ে নাদিয়া ফেরদৌস আফরিন (৭) মঙ্গলবার সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের জলাশয়ে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
এ সময় আঁখি (৬) নামে এক শিশু তাদের তলিয়ে যেতে দেখে অন্যদের খবর দেয়। পরে এলাকার লোকজন ফেরদৌস আফরিন ও আকলিমা সুলতানাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
