‘কন্যা শিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগান নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহি দাস সরকার প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
