আসন্ন ২০১৭ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে তা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরের থানার মোড় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সুজয় দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম জেলার সহ-সভাপতি রায়হান উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, কলেজের শিক্ষার্থী মোজাম্মেল হক, স্কুল শিক্ষার্থী আশফাক আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/এএন
