টুঙ্গিপাড়ায় অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:০৫
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে একটি কাটা রাইফেল ও ৪ রাউন্ড-৮ এমএম গুলিসহ কার্তিক দাস (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পবিত্র নগর গ্রাম থেকে কার্তিককে গ্রেফতার করা হয়। কার্ত্তিক টুঙ্গিপাড়া উপজেলার নবুখালী গ্রামের প্রেমানন্দ দাসের ছেলে।
 
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্রেতা সেজে কার্তিকে একটি কাটা রাইফেল ও ৪ রাউন্ড এইট এমএম গুলিসহ গ্রেফতার করা হয়। 
 
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করছে বলেও জানান ওই কর্মকর্তা। 
 
 
ইত্তেফাক/কেকে