শিক্ষা ভবনে রদবদল ১৮ কর্মকর্তা শিক্ষা ক্যাডার কর্মকর্তা ওএসডি

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০১:০৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয় ‘শিক্ষা ভবনে’ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে পরিচালকসহ ১৮ কর্মকর্তাকে। গতকাল রাতে এ সংক্রান্ত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দায়িত্ব গ্রহণের পর তার নির্দেশনায় এই ব্যাপক পরিবর্তন আনা হয়েছে শিক্ষা ভবনে।

ওএসডি করা হয়েছে শিক্ষা ভবনের ৪ জন এবং ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালককে,  মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কন্ট্রোলার ও অব পাবলিকেশন, শিক্ষা ভবনের উপ-পরিচালক দুই জন, সহকারী পরিচালক (প্রশাসন) চারজন, ঢাকা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (অর্থ ও প্রশাসন)। এইসব পদেও নতুন করে পদায়ন করা হয়েছে। ঢাকা বোর্ডেও সচিব শাহেদুল খবীর চৌধুরীকে পরিচালক (কলেজ ও প্রশাসন) করা হয়েছে। অন্য পদগুলোতে পরিবর্তন আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।