রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২২:২৫
রৌমারী উপজেলায় বাওয়াইগ্রামে সাদিয়া (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। 
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়া ওই গ্রামের শাহ আলমের মেয়ে। 
 
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে , সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সাদিয়া । পরে দুপুর ২টার দিকে পুকুরে লাশ ভেসে উঠে। 
 
রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু জানান, খেলতে গিয়ে পানিতে  ডুবে শিশুটি মারা গেছে।
 
ইত্তেফাক/ইউবি