৭ সদস্যের পরিবারকে প্রস্রাব পানে বাধ্য করেছে পুলিশ!

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৫:০৯
ভারতের উত্তরপ্রদেশে এক পরিবারের সাত সদস্যকে একে-অপরের প্রস্রাব পানে বাধ্য করেছে পুলিশ। পুত্রবধূ হত্যায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করায় এই অমানবিক নির্যাতন করা হয় তাদের। 
 
এ নিয়ে শেহোর জেলার সিঙ্গারচৌরি গ্রামের ওই পরিবারের ৪০ বছর বয়সী এক নারী স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণীতে তিনি অভিযোগ করেন, পুত্রবধূকে 'হত্যা' য় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করায় তার স্বামী, ছেলে, চার ছোট ছোট শিশুকে একে-অপরের প্রস্রাব পান করতে বাধ্য করে পুলিশ।
 
ইত্তেফাক/এএম