তুরস্কের রাজধানী আঙ্কারার বাইরে দুজন আত্মঘাতী হামলাকারী নিজেদের উড়িয়ে দিয়েছেন। পুলিশ তাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়ার পর তারা বিস্ফোরণ ঘটায়। তারা একটি গাড়ির ভেতর ছিলেন। তুরস্কের কর্মকর্তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় গভর্নর এরকান টোপাকা বার্তা সংস্থা এপিকে জানান, একটি ঘোড়ার খামারের বাইরে দুজন আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে শুধু ওই দুজনই মারা যায়। নিহতদের একজন নারী ছিলেন।
ধারণা করা হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে এই ঘটনার সংযোগ থাকতে পারে। সূত্র: আল জাজিরা
ইত্তেফাক/এমএএস
