মৌলভীবাজারে ৫০ ফুট উচু প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় লেগেছে। ভিন্নমাত্রার নান্দনিক এই আয়োজন মুগ্ধ করেছে দর্শনার্থীদের।
প্রতি বছরে মত জেলায় ৮১৫টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এদিকে মৌলভীবাজারের ত্রিনয়নী শিববাড়ি মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। কারণ মৌলভীবাজারে প্রথমবারের মত ৫০ ফুট উচু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। পূজার প্রথম দিন থেকে ৫০ ফুট উঁচু দুর্গা প্রতিমা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। এই প্রতিমা খড়-মাটি দিয়ে নয়, তৈরি হয়েছে সিমেন্ট-বালু দিয়ে। তাই রাখা হয়েছে খোলা আকাশের নিচে।
ইত্তেফাক/ইউবি
