রাজৈরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৯:০৯
ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৈলগ্রাম ব্রিজের কাছে রাবিবার বিকাল সোয়া ৪টায় টেকেরহাটগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী বিপ্লব শেখ (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী মেহেদীকে (২৪) গুরুতর আহত অবস্থায় রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত বিপ্লব উপজেলার তাতীকান্দা গ্রামের বাবুল শেখের পুত্র।