প্রতিদিন বসকে চুমু খেতে হয় নারী কর্মীদের!

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১১:১৪
প্রত্যেক সকালে অফিসে পৌঁছেই লাইনে দাঁড়িয়ে পড়েন নারী কর্মীরা। না, লাইন বেঁধে নিজ নিজ আসনে বসার জন্য নয়; সামনে দাঁড়িয়ে থাকা বসের ঠোঁটে চুম্বন করতেই লাইনে দাঁড়ান তারা। এটাই নিয়ম চীনের এক অফিসের! কর্ম-সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে বলেই এই নিয়ম চালু করেছে ওই অফিস কর্তৃপক্ষ।
 
এই নিয়ম ঐচ্ছিক নয়; বাধ্যতামূলক। চাকরি বাঁচাতে তাই দিনের পর দিন বসের একেবারে ঠোঁটে ঠোঁট রেখে চুমু দিয়ে থাকেন বেইজিংয়ের ওই কোম্পানির অর্ধেকের বেশি নারী কর্মচারী।
 
এই নিয়মের ব্যাপারে ওই কোম্পানির বসের বক্তব্য, ঠোঁটে চুমু দেওয়ার ফলে কর্মীরা কাজের জন্য উৎসাহ বোধ করবেন। শুধু তাই নয়, এর ফলে অফিসের প্রতি ভালবাসা ও এক ধরনের বন্ধুতার পরিবেশ তৈরি হয়।
 
সম্প্রতি এই ঘটনার এক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তুমুল শোরগোল পড়েছে বিশ্ব জুড়ে। কেন এ রকম একটা নিয়ম চলছে তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। 
 
জানা গেছে, এ সমালোচনা নতুন নয়। সব কর্মীই যে বসের ঠোঁটে চুমু দিতে ইচ্ছুক তা নয়। তাই সমালোচনা আগেও হয়েছিল। দু’জন মহিলা কর্মী এই নিয়ম মানতে নারাজ হন। তখন তাদের জোর করে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়।
 
ইত্তেফাক/এএম