ট্রাম্পকে সমর্থন না দিতে রিপাবলিকানদের প্রতি ওবামার আহ্বান

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৪:৩৪
 
ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিতে রিপাবলিকান দলের সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
 
ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ওবামা বলেন, ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নাই। কিন্তু তাকে হোয়াইট হাউসে নিতে এখনো সমর্থন জানানো হচ্ছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় নর্থ ক্যারোলিনার গ্রিন্সবারোতে এক নির্বাচনী সমাবেশে ওবামা প্রশ্ন করে বলেন, রিপাবলিকান দলের সিনিয়র নেতারা এখনো এটা কিভাবে চাচ্ছেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।
 
তিনি বলেন, নারীদের ব্যাপারে বেফাঁস মন্তব্য করায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হারিয়েছেন।এমনকি তার কোন দোকানে কাজ করারও যোগ্যতা নেই।
এদিকে ট্রাম্প নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ বিভিন্ন কথা বলায় রিপাবলিকান দলের অনেক সিনিয়র নেতা তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন।
 
তারা দলের লোক হয়েও নির্বাচনে তার হয়ে কাজ না করায় ট্রাম্প তাদের অভিযুক্ত করেন। খবর: এএফপি।
 
ইত্তেফাক/এএসএস