কেরানীগঞ্জে তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার জাজিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম।
আটক মো. আলমগীর হোসেন (৩৫) উপজেলার ইকুরিয়া এলাকার বাসিন্দা।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
মামলার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রেফতার ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/কেকে
