আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের সহ-সভাপতি ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সালমান এফ রহমান বলেছেন, আগামী মাসে নির্বাচন, এই নির্বাচনে মহিলা ভোটাররা যাকে ভোট দেবে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা ভোটাররাই বড় ফ্যাক্টর।
বুধবার নবাবগঞ্জের বান্দুরা ও কলাকোপা ইউনিয়নের ১২টি ভোট কেন্দ্রে দিনব্যাপী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
