কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন ফার্কের সঙ্গে অস্ত্রবিরতির সময় দীর্ঘায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। জনগণ প্রত্যাখান করলেও শান্তিচুক্তির ব্যাপারে আশাবাদী তিনি।
গতমাসে করা শান্তিচুক্তির ব্যাপারে নেতিবাচক অবস্থান নেয় দেশটির বেশিরভাগ মানুষ। এরপরে না ভোট দেয়ার মানুষদের সঙ্গে বৈঠকে বসেন সান্তোস।
কিউবার রাজধানী হাভানায় ফার্ক নেতাদের সঙ্গে নতুন প্রস্তাবে বসবেন তিনি। ৩১ অক্টোবর পর্যন্ত অস্ত্রবিরতি চুক্তি চলছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেন, তিনি অস্ত্রবিরতির মেয়াদ আরো বাড়াবেন যাতে করে শান্তিচুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া যায়।
ফার্কের সঙ্গে শান্তিচুক্তির কারণে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। ফার্কের সঙ্গ অর্ধশতাব্দীর বৈরীতায় প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ মারা গেছেন। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
