ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ও ফুলগাজী উপজেলার দুটি ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউনিয়নে জসিম উদ্দিন এবং বক্সমাহমুদ ইউনিয়নে জাকির হোসেন চৌধুরী।
এদিকে ফুলগাজী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- আনন্দপুর ইউনিয়নে হারুন অর রশিদ মজুমদার ও দরবারপুর ইউনিয়নে নিজাম উদ্দিন মজুমদার।
শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ সব প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অপরদিকে ফুলগাজী উপজেলার দুটি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্রে ভোটার পরিচয়পত্র নম্বর, প্রস্তাবকারী ও সমর্থনকারীর ভোটার পরিচয়পত্র নম্বরসহ তথ্যগত ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল হলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি
